আজ থেকে বাংলাদেশ ব্যাংকের সরাসরি গ্রাহকসেবা বন্ধ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া বা নষ্ট নোট বদল, অটোমেটেড চালান গ্রহণ—এসবসহ সব ধরনের সরাসরি গ্রাহকসেবা আজ রোববার (২৩ নভেম্বর) থেকে বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর মতিঝিলসহ কেন্দ্রীয় ব্যাংকের সব আঞ্চলিক কার্যালয়ে একইসঙ্গে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষের জন্য কাউন্টার সেবা পরিচালনা করে না। নিরাপত্তাজনিত কারণ ও কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এই সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এসব সেবা যেন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে স্বাভাবিকভাবে চলতে পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।এছাড়া জানা গেছে—এর আগে মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিসে এসব সেবা দেওয়া হতো। প্রথমে পরিকল্পনা ছিল ৩০ নভেম্বর মতিঝিল অফিসে সেবা বন্ধ করে পরে ধাপে ধাপে অন্য অফিসগুলোতে বন্ধ করার। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে আজ থেকেই একযোগে সব অফিসে সরাসরি গ্রাহকসেবা বন্ধ করা হয়েছে।