প্রকাশিত সংবাদের ভিন্ন মত ও প্রতিবাদ ।

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৮ মাস আগে

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত সংবাদের ভিন্ন মত প্রতিবাদ জানিয়েছেন দিরাই ইউ এন ও অফিসের কর্মরত সজিব ভৌমিক। গত দুই দিন আগে দেশের জাতীয় ও স্থানীয় সহ অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার উপর মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। এই উদ্দেশ্য প্রণোদিত সংবাদে তার ও তার পরিবারের কিছু মান সম্মান ক্ষুন্ন হয়। তিনি নিজের যোগ্যতায় চাকুরীতে যোগদান করেন। কিছু কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার আখ্যা দেয়। তা সম্পূর্ণ ভুল ও মিথ্যা বানোয়াট। সংবাদে একটি পাবলিক টয়লেটের কথা উল্লেখ করা হয়, যে তিনি সরকারী বরাদ্দ নিজের বাড়ীতে নির্মাণ করেন।

তিনি চাকুরীতে যোগদানের আগে চনাররচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রতন তালুকদার মানুষজনের কল্যানে এ ল্যাটিন নির্মাণ করে দেন। সজীবের প্রতি প্রতিহিংসায় পরায়ণ হয় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এ ল্যাটিনের কথা উল্লেখ করা হয়। সজীব ভৌমিক বলেন, আমি ও আমার পরিবার কেমন, এলাকাবাসী অবশ্যই জানেন,জাতীর বিবেক সাংবাদিক ভাইদেরকে একটি মহল ভুল তথ্য দিয়ে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন, তা সম্পূর্ণ ভুল ও মিথ্যা বানোয়াট। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আগামীতে যদি আমি ও আমার পরিবার নিয়ে এরকম ভুল সংবাদ যদি কেউ প্রকাশ করেন আমি আইনের আশ্রয় নিব। সজীব ভৌমিকের মহল্লার এক ব্যক্তি জানান, আমাদের সজীব নম্র – ভদ্র একজন লোক, সে সব সময় মানুষের উপকার করতে ব্যস্ত। তার উপর আনিত মিথ্যা অভিযোগ এনে যে সংবাদ প্রকাশ করা হয়েছে। তা বিন্ধুমাত্র ও সত্য নয়৷ এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।