কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছে।

এখনো নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, দুর্ঘটনার পর সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।