নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া মিরপুর বারুইপাড়া ইউনিয়ন ছএগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বারুইপাড়া ইউনিয়ন মির্জানগর গ্রামের মুস্তাকের মেয়ে জিম খাতুন আজ সকাল ৯ ঘটিকার সময় ছএগাছা মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর বিদায় অনুষ্ঠানে যাই, স্কুলের অনুষ্ঠান শেষ হলেও জিম তার নিজ বাড়িতে ফিরে আসে না।
একপর্যায়ে জিমকে না পেয়ে তার বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে রাত ৮ ঘটিকার সময় বিদ্যালয়ের পিয়ন হামিদুল এর কাছে জানতে চাই বিদ্যালয়ে মেয়েটিকে দেখেছে কিনা বা বিদ্যালয় আটকা পড়েছে কিনা দেখতে চাই। কিন্তু বিদ্যালয়ের পিয়ন সরাসরি বলে বিদ্যালয় কেউ নেই এবং বিদ্যালয়ের চাবি দেওয়া যাবে না, গ্রামবাসী বিদ্যালয়ের পিয়নের কাছে জানতে চাই চাবি দিলে সমস্যা কি? তারপরও পিয়ন চাবি দিতে রাজি না থাকাই পিয়নের সাথে একপর্যায়ে হাতাহাতি করে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে গ্রামবাসী দেখতে পাই মেয়েটির অজ্ঞান ও মুখে টেপ মারা অবস্থায় তিন তলায় রুমে পড়ে আছে।
গ্রামবাসী মেয়েটিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এবং ট্রিপল নাইন এর সহযোগিতায় মিরপুর থানা পুলিশকে অবগত করলে, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে, এবং মিরপুর থানা পুলিশের ওসি তদন্ত আব্দুল আজিজ মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মেয়েটির পরিবারকে আশ্বাস দেন মেডিকেল রিপোর্টের পরে এর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
