প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গুরুদাসপুরে যুবদলের বৃক্ষরোপণ।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৪ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

“বৃক্ষরোপণে সাজাতে দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গুরুদাসপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম হাসান, যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বিপ্লব, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, গুরুদাসপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন সিং, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতা মো. ইসরাফিল হোসেন শেখ, বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মশিউর রহমান টিপু, গুরুদাসপুর উপজেলা যুবদল নেতা মো. জিয়াউর রহমান এবং বিয়াঘাট ইউনিয়ন যুবদল নেতা মো. মিলন মিয়া সহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।কর্মসূচি শেষে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার আহ্বান জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তা সংরক্ষণের আহ্বান জানান।