সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও দোষীদের বিচারের আওতায় আনতে যৌথ বাহিনীর মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার থেকেই এই অভিযান গাজীপুরসহ সারাদেশে শুরু হবে বলে জানানো হয়।
এই অভিযানের বিস্তারিত তথ্য রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে। উল্লেখ্য, শুক্রবার রাতের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।
