নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর এবং স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ নৃশংস ঘটনাটি ঘটে।পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে কয়েকজন যুবক ওই দম্পতির গতিরোধ করে।
এরপর তাদের পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে গিয়ে স্বামীকে বেঁধে মারধর করা হয় এবং স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।আটককৃতরা হলেন—মসলেমপুর এলাকার কালু প্রামানিক, ভেড়ামারার ১৬ দাগ এলাকার মুর্শিদ শেখ, টিটু মন্ডল, এজাজুল এবং রুবেল আলী।
তবে এ ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং আটক ব্যক্তিদের ছবি প্রকাশে সহযোগিতা করেনি তারা। বরং তথ্য প্রকাশে কিছুটা গোপনীয়তা বজায় রাখে পুলিশ।পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
