আলমডাঙ্গা থানায় একই গ্রামের আটক-৬ (ছয়)

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

খাইরুল ইসলামঃ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানভূক্ত ০৬(ছয়) জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-
১। মোঃ জিনারুল ইসলাম(৫৫), পিতা- মৃত শাহাদত মন্ডল, ২। মোঃ হাশর আলী(২৫), পিতা- মোঃ জিনারুল ইসলাম, ৩। মোঃ ইকরামুল হোসেন(৩৩), পিতা- মৃত শাহাদত মন্ডল, ৪। মোঃ শাহাজামাল(৫০), পিতা- মোঃ বুধাই মন্ডল, ৫। মোঃ জনি(৩০), পিতা- মোঃ শাহাজামাল, ৬। মোছাঃ মালা খাতুন(৪৫), স্বামী- মোঃ শাহাজামাল, সর্ব সাং- চিৎলা (পালপাড়া), এবং সর্বথানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা।
আটককৃতদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদুর রহমান পিপিএম বলেন,”মাদক, চুরি , চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউই পার পাবে না।”