নিজস্ব প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা ভঙ্গ করলে হামাসকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যদি হামাস চুক্তির শর্ত ভঙ্গ করা অব্যাহত রাখে, তবে তার অনুরোধে মধ্যপ্রাচ্যের বহু মিত্র দেশ ভারী সামরিক বাহিনী নিয়ে গাজায় প্রবেশের জন্য প্রস্তুত রয়েছে।
এর আগের দিন, সোমবার (২০ অক্টোবর) ট্রাম্প আরও কঠোর ভাষায় বলেন— হামাস যদি চুক্তি না মানে, তবে তাদের ধ্বংস হবে দ্রুত, ভয়ঙ্কর ও নির্মমভাবে।অন্যদিকে, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বর্তমানে ইসরায়েল সফর করছেন।এই সময় হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে যে তারা মঙ্গলবার রাতে আরও দুই ইসরায়েলি বন্দীর মৃতদেহ ফেরত দেবে।
মার্কিন মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে হামাস ২৮টি মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল; এর মধ্যে এখন পর্যন্ত ১৩টি ফেরত দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, গাজায় সাম্প্রতিক সহিংসতা এই নাজুক যুদ্ধবিরতিকে আবারও বড় ঝুঁকিতে ফেলতে পারে।সূত্র: আল জাজিরা
