আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগল অবশেষে গ্রেপ্তার।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

অবশেষে গণমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া বাংলাদেশি পর্ন তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সিআইডির বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। এর আগে তাদের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থান করেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ‘মডেল’ পরিচয়ে বিভিন্ন কনটেন্ট শেয়ার করতেন। বিশ্বের অন্যতম বড় একটি ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করে তারা দ্রুত আলোচনায় চলে আসেন।

গবেষণামূলক অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মে মাস থেকে তারা অনলাইনে কার্যক্রম শুরু করেন। মাত্র এক বছরের মধ্যে শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন। শুধু একটি নয়, একাধিক ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মে তারা নিয়মিত কনটেন্ট প্রকাশ করতেন। একইসঙ্গে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামে তাদের প্রচারণা চালানো হতো। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো।

অনুসন্ধানে আরও উঠে আসে, তরুণদের প্রলোভন দেখিয়ে এই ইন্ডাস্ট্রিতে যুক্ত করা হতো। কিছু অনলাইন পোস্টে দেখা গেছে, ‘নতুন ক্রিয়েটর যুক্ত করুন, অর্থ উপার্জনের সুযোগ পান’— এমন বার্তার মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছিল।