যারা কেন্দ্র দখল করার পায়তারা করছেন তাদের অবস্থানও কিন্তু দিল্লীতে হবে।

লেখক: Tushar Imran
প্রকাশ: ৫ মাস আগে

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আসন্ন নির্বাচনে শাপলা কলিকে ভোটে বিজয়ী করলে ১২ তারিখের পর দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হবে। দেশে চাঁদাবাজরা থাকবে না।তিনি বলেন, বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ করলে তাদের স্থানও এদেশে হবে না। আমরা পরিবর্তনের লড়াইয়ে আছি।

১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে। ঘুষ, দুর্নীতি, মাদক ও সন্ত্রাস কঠোরভাবে দমন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।’রোববার (৮ ফ্রেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর শাপলা কলি প্রতীকের পক্ষে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আসিফ মাহমুদ বলেন,দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক।’ এ সময় তিনি পিরোজপুর-৩ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. শামীম হামিদীকে পরিচয় করিয়ে দিয়ে পরিবর্তনের ভোট প্রার্থনা করেন।মঠবাড়িয়া শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা: মাহমুদা মিতু।

তিনি বলেন, ‘নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করতে হলে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই।’এ সময় আরো বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির সেক্রেটারি ফয়সাল মাহমুদ শান্ত, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম সাঈদী প্রমুখ।বক্তারা শাপলা কলি মার্কার পক্ষে জনসমর্থন কামনা করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। জনসভায় রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।