এইচএসসি ২০২৫ রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

এ বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-এর এইচএসসি পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫৯ দশমিক ৪০ শতাংশে। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম এ তথ্য জানান।এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। এর মধ্যে ৬৭ হাজার ৫৭০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৩১৭ জন ছাত্রী।

পাসের হারে ছাত্রীদের অগ্রগামিতা স্পষ্ট—ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ।জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫৫ জন, আর ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮২ জন।চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।