তিন সপ্তাহের মধ্যে গাজাই যুদ্ধ থামবে: ট্রাম্প।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ট্রাম্পের ঘোষণা: তিন সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধের সমাপ্তিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আসন্ন তিন সপ্তাহের মধ্যেই গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটবে।সোমবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, “এই যুদ্ধ দ্রুত শেষ হওয়া দরকার। কারণ দিন দিন ক্ষুধা, নির্মম মৃত্যু ও প্রাণহানি বাড়ছে।

তার বিশ্বাস, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এ সংঘাতের চূড়ান্ত সমাধান হবে।এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার আশ্বাস দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকে নাকচ করেছে।