১৫ শতাংশ শুল্ক হ্রাস অন্তর্বর্তী সরকারের সাফল্য: আসিফ নজরুল।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশি পণ্যের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমিয়ে বর্তমানে ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তিনি এটিকে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।

আজ শুক্রবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, “১৫ শতাংশ কমিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর এখন ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এটি অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা।”

এই বিষয়ে হোয়াইট হাউসের একটি ঘোষণাতেও বলা হয়েছে, বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের তুলনায় ১৫ শতাংশ কম।