দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন মার্কিন শুল্ক সুবিধা পেল পাকিস্তান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে


নিজস্ব প্রতিনিধি:

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান সবচেয়ে কম শুল্ক সুবিধা পেয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি যুক্তরাষ্ট্র আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছে, যেখানে পাকিস্তানের ওপর শুল্ক হার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

নতুন এই শুল্ক সুবিধা ঘোষণার পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) একটি পোস্টের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। এ তথ্য জানিয়েছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, এই শুল্ক ছাড়ের প্রেক্ষিতে পাকিস্তান সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেশটি বিদেশি ডিজিটাল সেবার ওপর প্রযোজ্য ৫ শতাংশ কর বাতিল করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এদিকে প্রতিবেশী এবং প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের ওপর এখনো ২৫ শতাংশ শুল্ক বহাল রয়েছে, যা পাকিস্তানের তুলনায় ৬ শতাংশ বেশি। এই পার্থক্য পাকিস্তানের জন্য অর্থনৈতিকভাবে স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে যে আশঙ্কা ছিল, ভারত তাদের অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে পারে—এখন তা অনেকটাই প্রশমিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বর্ধিত বাণিজ্যিক সহযোগিতা জ্বালানি, খনি ও খনিজ, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য খাতে নতুন যুগের সূচনা করবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র পাকিস্তানি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। এই খাতে পাকিস্তান ভারতের পাশাপাশি বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতা করে। তবে এসব দেশের ওপর তুলনামূলকভাবে বেশি শুল্ক থাকায় পাকিস্তানের পোশাক খাত বর্তমানে বড় ধরনের সুবিধা পাচ্ছে। কারণ, পাকিস্তানের মোট রফতানির প্রায় ৬০ শতাংশই আসে এই খাত থেকে।