কাঠবিড়ালি এখন মাংসাশী ? অভাবনীয় পরিবর্তন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

বিশেষ প্রতিবেদন:

ক্যালিফোর্নিয়ায় দেখা গেল এক অভাবনীয় পরিবর্তন!আমরা সাধারণত কাঠবিড়ালিকে একটি নিরীহ, ফল-মূল খাওয়া প্রাণী হিসেবেই চিনি। কিন্তু ক্যালিফোর্নিয়ার গ্রাউন্ড স্কুইরেল এখন ছোট স্তন্যপায়ী প্রাণী ভোল শিকার করছে—এবং তা খাচ্ছেও!যুক্তরাষ্ট্রের ইউসি ডেভিস-এর গবেষকরা টানা ১২ বছর পর্যবেক্ষণের পর প্রথমবারের মতো ক্যামেরায় ধারণ করতে সক্ষম হয়েছেন কাঠবিড়ালিকে সক্রিয়ভাবে ভোলকে তাড়া করে হত্যা করতে! শুধু তাই নয়, একে অপরের সঙ্গে শিকার নিয়ে লড়তেও দেখা গেছে কাঠবিড়ালিদের।

বিজ্ঞানীদের ব্যাখ্যা, ভোলের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় এগুলো কাঠবিড়ালির জন্য একধরনের সহজলভ্য প্রোটিনের উৎসে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের মতো কারণও এ অভিযোজনের পেছনে ভূমিকা রাখছে। ভবিষ্যতে এমন রূপান্তর অনেক পরিচিত প্রাণীর মধ্যেও দেখা যেতে পারে।📌 এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—আমাদের আশপাশের পরিচিত প্রাণীরাও নীরবে, গোপনে বদলে যাচ্ছে।

📚 তথ্যসূত্র: Smith, J.E., Ingbretson, J.E., Miner, M.M. et al. Vole hunting: novel predatory and carnivorous behavior by California ground squirrels. J Ethol 43, 3–12 (2025)