মহালছড়িতে কৃষি অফিসের উদ্যাগে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

লেখক: মোঃ কাউসারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

মহালছড়ি প্রতিনিধি:

।খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত জাতের তাল, লেবু ও নারিকেল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। সোমবার ২১ জুলাই সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি অফিস চত্বরে সামনে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃআবু রায়হান, সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলাছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৃপ্তি সংকর চাকমা সহ উপজেলা গণমাধ্যম কর্মী এবং অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।