আলমডাঙ্গা প্রতিনিধি :
আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ৭নং জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার (৪৪) এবং ২নং হারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী (৫০)।শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মুহা. মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) এস.এম. নিয়ামুল হক ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি নাশকতা মামলার তদন্তে আসামি হিসেবে শনাক্ত হয়েছিলেন। পরবর্তীতে পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানা এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
