কলাপাড়াই ভয়া’বহ ডাকাতির পরে আমেরিকান প্রবাসী নববধূকে ধ’র্ষণ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় সংঘটিত ভয়াবহ ডাকাতি ও নববধূ ধর্ষণের ঘটনায় সারা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আমেরিকা প্রবাসী এক নববধূ স্বামীর সঙ্গে টিয়াখালীর গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার (১৫ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে পড়ে। ঘরে থাকা শিশুসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে, হাত-পা-মুখ-চোখ বেঁধে আলাদা কক্ষে নিয়ে যায়। এরপর চারজন ডাকাত স্বামীর সামনেই নববধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে তারা ঘরে থাকা ১৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী নারীর স্বামী তরিকুল ইসলাম সুনান কলাপাড়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভুক্তভোগী পরিবারের সদস্য রফিকুল ইসলাম জানান, ডাকাতরা কালো কাপড়ে মুখ ঢেকে এসেছিল এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। তারা অস্ত্রের মুখে আলমারি ও শোকেসের চাবি নিয়ে সমস্ত সম্পদ লুট করে।তরিকুল ইসলাম আরও বলেন, একতলা বাড়ির বারান্দার গ্রীল কেটে ডাকাতরা ভেতরে ঢোকে এবং তাদের দুজনকে বেধড়ক মারধর ও লাঞ্ছিত করে।

এলাকাবাসী নিজাম ও নাসির তালুকদার জানান, ডাকাতির পাশাপাশি ধর্ষণের ঘটনায় নিরাপত্তাহীনতা চরমে উঠেছে। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন এলাকাবাসী জানান, ৫ আগস্টের পর থেকে এলাকায় একের পর এক ডাকাতি, হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটলেও পুলিশের কার্যকর তৎপরতা চোখে পড়ছে না। প্রতিরাতে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং প্রকৃত অপরাধীদের ধরতে অভিযান চলছে। উপজেলাজুড়ে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।