চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া

লেখক: Naharul Islam
প্রকাশ: ২ years ago

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ১০ মিনিটের দিকে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা হন বিএনপি প্রধান।

লন্ডনের উদ্দেশে রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের বাসভবন ফিরোজা থেকে রাত ৮টা ১৫ মিনিটে তার গাড়িবহর ছাড়লেও ৯টা পযন্ত দলীয় নেতাকর্মীদের ভিড়ে গুলশান ২ নম্বর চত্তর অতিক্রম করতে পারেনি। রাস্তায় দুই ধারে হাজার হাজার সাধারণ মানুষ দুহাত তুলে তাকে বিদায় জানায়। রাত ১০টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।