পীরগঞ্জে বিদ্যুতের তার জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু।

লেখক: মোঃ মনসুর
প্রকাশ: ১ বছর আগে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মুত পয়গাম আলীর ছেলে। পীরগঞ্জ থানর ওসি তাজুল ইসলাম জানান, বাড়ির নির্মানাধীন ঘড়ের ছাদে পানি দেওয়ার সময় ঐ ব্যক্তি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।বিশ^ পরিবেশ দিবসপীরগঞ্জে র‌্যালী ও গাছের চারা বিতরণপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ^ পরিবেশ দিবস ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) নামে একটি উন্নয়ন সংস্থার ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিডিএর সহযোগীতায় উপজেলা ভুমিহীন সমম্বয় পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সহ সভাপতি বুলবুল আহম্মেদ, সিডিএর আঞ্চলিক সমম্বয়কারী কাওছারুল আলম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদীয় ভুমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান গজেন্দ্র নাথ রায়, রফিকা বেগম, পীরগঞ্জ উপজেলা সভা প্রধান অবিনাশ চন্দ্র রায়, সিডিএর গ্রাম সহায়ক মমতা ঘোষ,ডালিম হোসেন,নওশাদ হোসেন সহ সুফল ভোগী ৪ শ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে প্রত্যেককে বিনা মুল্যে একটি করে গাছের চারা প্রদান করা হয়।