নিজস্ব প্রতিনিধি:
নাটোর গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি.এস এম পারভেজ তালুকদার,
১৬ ডিসেম্বর মহান দিবসে ৫৫বছর পূর্তি উপলক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি পর কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রথমে উপজেলা প্রশাসন পক্ষে ইউএনও ফাহমিদা আফরোজ পরে বীরমুক্তিযোদ্ধা,পুলিশ প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দল,ফায়ার সার্ভিস,ব্যাংক,বীমা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,নানা সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। #
