নিজস্ব প্রতিনিধি:
তাদের কাছে থাকা সকল মারণাস্ত্র জমা দিতে হবে। আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, “আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। তা হলো, পুলিশের কাছে আর কোনো মারণাস্ত্র থাকবে না। তাদের সকল মারণাস্ত্র জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের কাছে রাখা হবে না। শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের কাছে অস্ত্র থাকবে। তাদের দায়িত্ব অন্যান্য পুলিশ সদস্যদের থেকে কিছুটা আলাদা।”
