মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে একটি এনজিও এর নামে মাঠ পর্যায়ে টাকা,পয়সা উত্তোলন করে প্রায় ৫/৬ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। এই বিষয়ে ভুক্তভোগী জনগন অভিযোগ করেছেন। এই প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় জনগনের কাছে থেকে বিভিন্ন কৌশলে এনজিওর নাম করে টাকা সংগ্রহ করত। পরবর্তীকালে তাদের টার্গেট অনুযায়ী টাকা সংগ্রহ হলে প্রায় ৫ থেকে ৬ কোটি নিয়ে উধাও হয়ে গেছে এই প্রতারক চক্র। তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিচে এদের নাম,ঠিকানা,পরিচয় উল্লেখ করা হলো-
১। তানিয়া কাজি, স্বামী মামুন ফকির, সৌদি প্রবাসী।
২। শাহানা বেগম, (তানিয়া কাজির মা) স্বামী মৃৃত আঃ হাই কাজি, ৩। ছনিয়া বেগম, স্বামী শাহিন কাজি।
সর্ব সাং মিঠাপুর, বাহাদুরপুর ইউনিয়ন, মাদারীপুর সদর।
এরা বাহাদুরপুর এলাকার গ্রামের সহজ সরল মানুষদের থেকে বিপুল অংকের টাকা পয়সা নিয়ে পালিয়েছেন।এবষয়ে থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই চক্রের কাউকে দেখলে পুলিশে দিন।
