ভিডিপি এডভ্যান্সড কোর্স শুরু হয়েছে শেরপুর জেলায়।

লেখক: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ মাস আগে

শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা সবোর্ত্র আমরা, এই স্লোগান কে সামনে রেখে সামাজিক নিরাপত্তা ও অস্থীরতা দূরীকরণ, আত্মকসর্মসংস্থান সৃষ্টি উদ্যেক্ততা তৈরী ও একটি সুন্দর সমাজ বিনিমার্ণের লক্ষ্যে শুরু হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ দিন মেয়াদী ভিডিপি অ্যাডভান্সড কোর্স-০১ ধাপ।
উক্ত প্রশিক্ষণে শেরপুর জেলার বিভিন্ন উপজেলা হতে জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পদটি অলংকৃত করেছেন, জনাব মোঃ রাকিবুল ইসলাম, পিভিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেরপুর। সভাপত্বিত করেন অত্র জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব মোঃ মাসুম বিল্লাহ সাগর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেরপুর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণাথীদের নৈতিকতা, শৃঙ্খলা, শারিরীক সক্ষমতা, অস্ত্র চালনা ও বেসিক সামরিক কৌশলের বিষয়ে জ্ঞন-অর্জন করবে। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।
তিনি প্রশিক্ষণের বিশেষ কিছু দিক তুলে ধরেণঃ
১। জাতীয় নিরাপত্তা সহায়তা প্রদান।
২। প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ বাহিনী গঠন।
3। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তাকরণ।
4। দৃর্যোগকালীন ও জরুরী অবস্থায় সহায়তাকরণ।
৫। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা কে শক্তিশালী করণ।
৬। জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন।
তিনি মহাপরিচলক মহোদয়কে এরকম একটি প্রশিক্ষণের আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞপন করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে প্রশিক্ষণ সম্পর্কিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন। প্রশিক্ষণের সফল সমাপ্তি কামনা করেন।