বদরগঞ্জে অটো ভ্যানের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

লেখক: এম এ শাহীন
প্রকাশ: ১ বছর আগে

রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট নামক এলাকায় অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা একবার দ্রুত বেগে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় বসে আছি বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে আশিক নামে এক যুবক নিহত হন। তার বাড়ি স্থানীয় পাকার মাথা এলাকায়। গুরুতর আহত হন অপর আরোহী। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শামীম মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ওসি জানান, বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনা সত্যতা স্বীকার করেন।

১ এপ্রিল ২৫