ঢাকাতেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

অস্ট্রেলিয়ার ভিসা এখন থেকে ভারতের দিল্লির পরিবর্তে সরাসরি ঢাকায় প্রসেস করা হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই দিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের ফোনালাপ হয়। এ সময় টনি বার্ক জানান, এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেস করবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফরের সময় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই অনুরোধ করেছিলেন। এর আগে, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা আবেদন প্রসেসিং ভারতে, বিশেষ করে নয়াদিল্লিতে করা হতো।