বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ অস্বীকার করল ভারত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিকে ভিত্তিহীন ও ভ্রান্ত তথ্য বলে উল্লেখ করেছে ভারত। বুধবার (২০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় চালু বা সেখান থেকে বাংলাদেশবিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগ সঠিক নয়।

ভারতের বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের সদস্যরা ভারতে বাংলাদেশবিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের বিরোধী কোনো কর্মকাণ্ড করছে—এমন তথ্য ভারত সরকারের জানা নেই। ভারত কখনোই তার ভূমি ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি সত্য নয়।

এছাড়া বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত করার জন্য দ্রুত অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ভারত আবারও ব্যক্ত করছে।