বরিশাল প্রতিনিধিঃ
২২ অক্টোবর ২০২৬ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল মহানগরীর চার্চ ওয়ার্ড সার্বজনীন পূজা মন্দিরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছেন কর্তব্যরত দুই আনসার-ভিডিপি সদস্য। ২১ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তাঁদের কৃতিত্বপূর্ণ সাফল্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য গৌরব বয়ে এনেছে।
আমজাদ এন্ড সন্স জুয়েলার্সের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগীর সঙ্গে অংশগ্রহণ করেন পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্য মোঃ রাকিব ও মোঃ আল-আমিন। প্রতিযোগিতায় মোঃ রাকিব প্রথম স্থান এবং মোঃ আল-আমিন তৃতীয় স্থান অধিকার করেন।প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মজিবর রহমান সরোয়ার। এ সময় তিনি দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে তাঁদের এ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে তাঁদের এ অর্জন আনসার-ভিডিপি সদস্যদের নিষ্ঠা, কর্মদক্ষতা ও বহুমুখী প্রতিভার পরিচয় বহন করে। তাঁদের এ সাফল্য বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অন্যান্য সদস্যদেরও ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।বিজয়ী দুই আনসার-ভিডিপি সদস্যের এ অর্জনে সংশ্লিষ্ট সকলে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
