গুরুদাসপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং শারদীয় দুর্গাপূজা সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় হরিবাসর এলাকায় এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমজাদ হোসেন, সদস্যসচিব আলহাজ্ব সুফী মো. আবু সাঈদ, গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষকদল, মোঃ মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি ৫নং ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, মোঃ ইসরাফিল শেখ, সিনিয়র সদস্য, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ শামিম আহম্মেদ, আহহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল, রাঙ্গা মোল্লা, যুগ্ন-আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ রিপন শিং, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, রাজু আহম্মেদ, সভাপতি, খুবজিপুর ইউনিয়ন যুবদল, মাজিদুল ইসলাম, সাধারন সম্পাদক, বিয়াঘাট ৯নং ওয়ার্ড যুবদল, সাবেক কৃতি ফুটবলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলান ঘোস প্রমুখ সহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সময় হাসান। সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের সদস্য অ্যাডভোকেট শুভ্র সাহা শাওন।আয়োজকেরা জানান, বস্ত্র বিতরণ কর্মসূচিতে ১৬০ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে পোশাক (শাড়ি) তুলে দেওয়া হয়। শারদীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক সহায়তার এ উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি এম সময় হাসান ও আয়োজক অ্যাডভোকেট শুভ্র সাহা শাওন।