কাতলামারী কেবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে বিপর্যয়: ৬৪ শিক্ষার্থীর মধ্যে পাস মাত্র ১৮ জন, পাশের হার ২৮.১২৫% ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী কেবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বিদ্যালয়টি থেকে মোট ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পেরেছে মাত্র ১৮ জন। অবশিষ্ট ৪৬ জন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটিতে সার্বিক পাশের হার দাঁড়িয়েছে মাত্র ২৮.১২৫ শতাংশ।

স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, কোনো একটি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা অত্যন্ত হতাশাজনক ও নজিরবিহীন এবং এর আগে এরকমও কখনও হয়নি। তবে কি কারণে শিক্ষার্থীদের ফলাফল এতোটা বাজে হয়েছে সেই বিষয়ে পর্যাপ্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। ফলাফল প্রকাশের পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের মতে শিক্ষকদের কঠোর তদারকি আর শিক্ষার্থীদের পড়াশোনার অবহেলার ফল এটা। তারা পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদের সমালোচনা ও করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেছেন এই এলাকার পরিবেশ খুবই বাজে হয়ে উঠেছে এবং কিশোররা নানা আড্ডা এবং মাদক-জুয়ার মতো নেশায় জড়িয়ে পড়ছে ফলে পড়াশোনায় ফোকাস নষ্ট হচ্ছে একজন এরকম বাজে ফলাফল তৈরি হচ্ছে।

শিক্ষিত মহল মনে করছেন, দ্রুত এই ফলাফলের পেছনের কারণ পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা না নিলে আগামীতেও এমন ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে। এলাকাবাসী মনে করেন শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থী এবং অভিবাবকদের এখনই সচেতন হতে হবে নয়তো আমাদের ছেলেদের শিক্ষা ও ভবিষ্যৎ সংকটে পড়বে।