নাটোর গুরুদাসপুর প্রতিনিধি:
আজ ১৩ অক্টোবর রোজ সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় কাঠামো মেরামত লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর 4 আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: আব্দুল আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ,মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বি এন পি,হাজী মোঃ রেজাউল করিম, সাবেক সভাপতি চাপিলা ইউনিয়ন বি এন পি, মোঃ জাফর ইকবাল নয়ন, সাবেক সাধারণ সম্পাদক, চাপিলা ইউনিয়ন বি এন পি, মোঃ জুলহাস,সাবেক সাধারণ সম্পাদক, জোয়ারি ইউনিয়ন বি এন পি, মোঃ সাইফুল ইসলাম সান্ত,২ নং বিয়াঘাট ইউনিয়ন মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, ছাত্রদল সভাপতি,।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রান্টু,যুবদল নেতা, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুদাসপুর ও বড়াইগ্রামের এক মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেব পথসভায় বক্তব্য রাখেন আগামী দিনে বিভেদ ভুলে সকলকে একসঙ্গে ধানের শীষের পতিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার আহ্বান করেন নেতৃবৃন্দের প্রতি।
