বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আনসার ব্যাটালিয়নের অংশগ্রহণ, গ্রেপ্তার ৬ জেলে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধিঃ

ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশাল জেলা টাস্কফোর্সের অভিযানে ছয় জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা। অভিযানে চারটি মামলা করা হয়েছে এবং ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর বরিশাল জেলা টাস্কফোর্সের অধীনে পরিচালিত অভিযানে বরিশাল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪বিএন) চারজন সদস্য অংশগ্রহণ করেন।

অভিযানকালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। এ ছাড়া ছয় জেলেকে গ্রেপ্তার করা হয় এবং অভিযানে চারটি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী সময়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখা এবং প্রজনন কার্যক্রম সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।