৩০০ আসনে প্রার্থী চুড়ান্ত করার কাজ করছে এনসিপি-হাসনাত আব্দুল্লাহ

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ২ years ago

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, গণঅভ্যুত্থানের পর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে তারা আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তরুণদের আকাঙ্ক্ষা ও জনসমর্থনের জায়গা থেকে তাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত হবে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় কার্যালয়সহ অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযথ সময়ে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।