জাতিসংঘের সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে দিকনির্দেশক হবে: প্রধান উপদেষ্টা

লেখক: Tushar Imran
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্বরোহিঙ্গা সংকট সমাধানে আসন্ন জাতিসংঘের সম্মেলন স্পষ্ট ও কার্যকর পথনির্দেশিকা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২২ আগস্ট) মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য তিনি বিশেষ দূতকে এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।আলোচনায় টম অ্যান্ড্রুজ রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে মানবিক সহায়তার চ্যানেল খোলার জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ সম্পর্কে কথা বলেন। তবে এ প্রচেষ্টার বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালানোয় তিনি হতাশা প্রকাশ করেন।বিশেষ দূত আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখতে তিনি বাংলাদেশের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদরদফতরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।