নিজস্ব প্রতিনিধি:
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নেওয়া হবে।এছাড়া অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে অংশ নেবে।
