দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

লেখক: নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৫ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন

​রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের দাবির বিষয় আমরা দেখবো, তবে শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে। সমস্যার দিকে শুধু মনোনিবেশ করা চলবে না।’

​ঈদ বোনাস নিয়ে তিনি জানান, ১০০ শতাংশ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করা হবে। যেহেতু এ বছরের বাজেটে এটি উল্লেখ করা হয়নি, তাই আলোচনার প্রয়োজন আছে।

​শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত থাকবে। ‘দুর্নীতি করব না, কাউকেও করতে দেবো না। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।’

​৬৪ জেলায় একজনও সৎ লোক নেই এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, দুর্নীতি করব না, কাউকেও করতে দেবো না। আমরা দুর্নীতি করি না, করব না এবং করতে দেবো না।’

​শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও আশ্বাস দেন, শিক্ষা মন্ত্রণালয় কোন ধরনের দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে। তিনি বলনে, ‘আমি এবং শিক্ষামন্ত্রী কেউই দুর্নীতি করব না। মন্ত্রণালয় রাজনীতিকরণ মুক্ত থাকবে।