২০২৫ সালের সেরা ১৬ সিনেমা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

বিনোদন ডেস্ক:

বছর শেষ হতে এখনো দুই মাস বাকি, কিন্তু এরই মধ্যে বিবিসি প্রকাশ করেছে ২০২৫ সালের সেরা ১৬টি চলচ্চিত্রের তালিকা। প্রতিষ্ঠানটির দুই সমালোচক ক্যারিন জেমস ও নিকোলাস বারবার বছরের শুরু থেকে দেখা সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে বেছে নিয়েছেন তাঁদের পছন্দের কাজগুলো।—

🎬 ‘ওয়েপনস’: এক রাতে ১৭ জন শিশু হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়—সেখান থেকেই শুরু ভয়াবহ রহস্যের জাল। ‘বারবারিয়ান’-এর পরিচালক জ্যাক ক্রেগার এবার মনস্তাত্ত্বিক হরর ও ডার্ক কমেডির এক অনন্য মিশ্রণ উপহার দিয়েছেন ‘ওয়েপনস’-এর মাধ্যমে। গল্পটি এগিয়েছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পুলিশের দৃষ্টিকোণ থেকে। ভয়ের সঙ্গে নীরবতা আর অদ্ভুত রসবোধের সমন্বয়ে ছবিটি পেয়েছে এক ভিন্ন মাত্রা।৮ আগস্ট মুক্তির পর ৩৮ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৭ মিলিয়ন ডলার, এবং সমালোচকদের কাছ থেকেও পেয়েছে বিপুল প্রশংসা।

—🎬 ‘হায়েস্ট টু লোয়েস্ট’খ্যাতনামা পরিচালক স্পাইক লি নির্মিত এই থ্রিলারে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন ও জেফরি রাইট। গল্পটি অনুপ্রাণিত আকিরা কুরোসাওয়ার ‘হাই অ্যান্ড লো’ থেকে, তবে সিনেমাজুড়ে স্পাইক লির নিজস্ব ছাপ স্পষ্ট।এখানে এক সংগীত ব্যবসায়ীর ছেলেকে অপহরণকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি, যেখানে বর্ণ, শ্রেণি ও নৈতিক দ্বন্দ্ব জটিলভাবে জড়িয়ে আছে।ডেনজেল ওয়াশিংটন অভিনয় করেছেন ডেভিড কিং চরিত্রে—মিউজিক ইন্ডাস্ট্রির এক ধনী উদ্যোক্তা, যার ছেলে অপহৃত হয়। কিন্তু পরে জানা যায়, ভুলবশত অপহরণকারী নিয়ে গেছে তাঁর সহকারীর ছেলেকে (জেফরি রাইটের সন্তান)। তখন প্রশ্ন ওঠে—আর্থিকভাবে সচ্ছল কিং কি অন্যের সন্তানের জন্য মুক্তিপণ দেবে?এই নৈতিক দ্বিধা ও সামাজিক বৈষম্যই স্পাইক লি গভীরভাবে ফুটিয়ে তুলেছেন, তাঁর সিনেমার মতোই তীব্র ভিজ্যুয়াল ও প্রাণবন্ত সংগীতের সঙ্গে।—

🎬 ‘ব্রিং হার ব্যাক’অস্ট্রেলীয় যমজ পরিচালক ড্যানি ও মাইকেল ফিলিপো, যারা ২০২৩ সালে ‘টক টু মি’ দিয়ে আলোচনায় আসেন, এবার এনেছেন নতুন হরর থ্রিলার ‘ব্রিং হার ব্যাক’।অ্যাডিলেড শহরতলিকে ঘিরে নির্মিত এই গল্পে দেখা যায়, অন্ধ কিশোরী পাইপার ও তার ভাই অ্যান্ডি বাবার মৃত্যুর পর এক সমাজকর্মীর তত্ত্বাবধানে চলে যায়। কিন্তু শান্ত সেই বাড়িতেই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক ভয়ংকর গোপন রহস্য।—

🎬 ‘ম্যাটেরিয়ালিস্টস’‘পাস্ট লাইভস’-এর নির্মাতা সেলিন সং এবার ফিরেছেন আধুনিক প্রেমের গল্প নিয়ে। ‘ম্যাটেরিয়ালিস্টস’-এ ডাকোটা জনসন অভিনয় করেছেন এক ম্যাচমেকারের চরিত্রে, যিনি নিজের জীবনে প্রেম ও অর্থের টানাপোড়েনে জড়িয়ে পড়েন।একদিকে সংগ্রামী অভিনেতা (ক্রিস ইভানস), অন্যদিকে ধনবান প্রেমিক (পেদ্রো প্যাসকাল)—এই দুই বিপরীত মেরুর মাঝে গড়ে ওঠে গল্পের দ্বন্দ্ব।চলচ্চিত্রটি ২০২৫ সালের জানুয়ারিতে সানড্যান্স উৎসবে প্রিমিয়ার হয় এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা পায়, যদিও ‘পাস্ট লাইভস’-এর মতো সাড়া ফেলতে পারেনি

-🎬 ‘দ্য ব্যালেড অব ওয়েলেস আইল্যান্ড’পরিচালক টম বাসডেন উপহার দিয়েছেন এক হৃদয়ছোঁয়া ব্রিটিশ কমেডি। গল্পে দেখা যায় এক লটারি বিজয়ীকে, যিনি নিজের প্রিয় ফোক ব্যান্ডকে আবার একত্র করতে চান।টিম কি ও ক্যারি মালিগান অভিনীত এই সিনেমা ভরা নস্টালজিয়া, বন্ধুত্ব ও সুরের মেলবন্ধনে। জানুয়ারিতে সানড্যান্সে প্রদর্শনের পর ছবিটি পায় দর্শক-সমালোচকদের প্রশংসার ঢল।—

🎬 বিবিসির তালিকায় আরও রয়েছে:‘লারকার’, ‘কোম্পানিয়ন’, ‘সিনার্স’, ‘আর্ট ফর এভরিবডি’, ‘ওয়ারফেয়ার’, ‘ব্রিং দেম ডাউন’, ‘মিজেরিকর্ডিয়া’, ‘হোলি কাউ’, ‘দ্য ফ্রেন্ড’,‘ওয়ালেস অ্যান্ড গ্রোমিট: ভেঞ্জেন্স মোস্ট ফাউল’ এবং ‘অন বিকামিং আ গিনি ফাউল।