সেনাপ্রধানের সাথে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবের সাক্ষাৎ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি :

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সেনাসদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন।সাক্ষাৎকালে তারা দু’দেশের পারস্পরিক কুশলবিনিময় করেন এবং বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার সচিব বাংলাদেশে প্রতিরক্ষাশিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন। সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।