নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে ধান বীজতলা তৈরির সময় বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন আব্দুল্লাহপুর গ্রামের সত্তার আকন্দের ছেলে মোস্তফা আকন্দ (৫০) এবং তার আট বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিকেলে মোস্তফা আকন্দ তার ছেলেকে নিয়ে বাড়ির পাশের জমিতে ধানের বীজ ফেলতে গিয়েছিলেন। বিকেল ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
