হরিণাকুণ্ডুতে আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ বরণ।

লেখক: ইনছান আলী
প্রকাশ: ১ বছর আগে

ঝিনাইদহ প্রতিনিধি:

মানব কল্যাণের প্রতীক হলো বনববর্ষ । উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। অতীতের ভূলত্রুটি ভূলে নতুনের জয়গানে ব্যার্থতার গ্লানি মুছে দিয়ে সুখ-শান্তি ও সমৃদ্ধির কামনা করে উদযাপিত হয় বাংলা নববর্ষ। শোভাযাত্রা শুরুর পূর্বে জাতীয় সঙ্গিত এবং এসো হে বৈশাখ গানের মাধ্যমেই সারা দেশের ন্যায়, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে পালিত হলো আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ-১৪৩২ খ্রীঃ। পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রাটি সোমবার (১৪ এপ্রিল) সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়।হরিণাকূণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক-উজ জামান এঁর সভাপতিত্বে আনন্দ সোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি),ঈশিতা আক্তার, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ(ওসি),এম রউফ খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুন্ড, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ রাকিব হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ আজিজুর রহমান, নির্বাচন অফিসার, পলাশ কুমার, সমাজসেবা অফিসার শিউলী রানী, বিআরডিবি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাসান মাস্টার, সহ-সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক, তাইজাল আলী, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম টোটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হুদা রিপন, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই।জাকজমকপূর্ণভাবে নানা কর্মসূচীর মধ্যে ছিলো অসাম্প্রদায়িক চেতনায় চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ,লাঠি খেলার মতো উপভোগ্য, যা ছিলো নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ।