সারজিস আলমের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের আদালতে এই মামলা দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তানভীর সিরাজ অভিযোগ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম না জেনেই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।