সাদা পাথর আগের জায়গায় ফিরে আনা হবে: জেলা প্রশাসন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ থেকে চুরি হওয়া পাথরগুলো আগের স্থানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ।

সভায় পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়—

  1. জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে।
  2. গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করা হবে।
  3. অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ রাখতে অভিযান অব্যাহত থাকবে।
  4. পাথর চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে।
  5. চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়া হবে।