নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ওই প্রতিষ্ঠানের আরও এক শিক্ষার্থী, আইমান (১০)।শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আইমানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল মাহিয়া ও মাহতাব নামে আরও দুই শিক্ষার্থী মারা যান।
