বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারী আটক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫৭ minutes ago

বরিশাল প্রতিনিধি:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের তৎপরতায় স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাসপাতালের মেডিসিন ভবনের টিকিট কাউন্টার থেকে তাদের আটক করা হয়। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।হাসপাতালের মেডিসিন ভবনের টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা চেইন চুরির অভিযোগের বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন।

এ সময় পিসি মো. নাগর আলীর নেতৃত্বে মহিলা আনসার সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। মহিলা আনসার সদস্যদের তৎপরতায় অভিযুক্ত দুই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আটক দুই নারী হলেন শামসুন্নাহার (২৫), পিতা ফিরোজ আলী, মাতা মানে চা বেগম এবং সাদিয়া (৩৫), পিতা ইউসুফ আলী, মাতা রোকিয়া বেগম। রোগী ও তাদের স্বজনদের পদচারণায় মুখর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের সতর্ক অবস্থান, নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।