সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেছেন, ফলে একটি ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে রেললাইন অবরোধ করেন। এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস আটকে যায়।
ট্রেনটির লোকোমাস্টার লতিফ জানান, উপকূল এক্সপ্রেস বিকেল ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। সে সময় ট্রেনটি ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে চলছিল। তিতুমীর রেলগেট এলাকায় পৌঁছানোর আগেই তিনি লাল পতাকা ও ভিড় লক্ষ্য করেন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ট্রেনের গতি কমিয়ে সেটি থামান।
