শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:
গত এক সপ্তাহ আগে দুটি নৌকায় দিয়ে ভূমধ্যসাগরে মোট ৮০ জন ইতালির উদ্দেশ্য রওনা হয়। এদের মধ্যে ৪ জনের খোঁজ পাওয়া গেছে বাকি ৭৬ জন নিখোঁজ।নিখোঁজ দের মধ্যে মাদারীপুর জেলারই ৩৪ জন রয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।বাকিরা কোন জেলার তা এখনও যানা যায়নি। তবে আরেকটি সুত্র থেকে জানা গেছে কিছু যাত্রী মাল্টা নামক দেশে উদ্ধার হয়েছে। এঘটনায় কবিরাজপুর ছয়জনকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর দায়ে স্থানীয় ডেন্টাল ডাক্তার রনি দত্ত নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে গতকাল (মঙ্গলবার) মাদারীপুর কোর্টে হস্তান্তর করেন।
