আলমডাঙ্গায় মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষের সঙ্গে উপজেলা ছাত্রদলের সাক্ষাৎ।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১১ মাস আগে

আলমডাঙ্গা প্রতিনিধি :

আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যরা গতকাল ২৯ আগস্ট (বৃহস্পতিবার) মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু নাসির স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ছাত্রদলের পক্ষ থেকে কলেজে শিক্ষার মানোন্নয়ন, সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরা হয় এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ম আহ্বায়ক মোঃ রতন আলী এবং মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ নাফিয়াল আরাফাত ছাকিন, সিনিয়র সহসভাপতি মো: রিয়াজ উদ্দীন, সাধারণ সম্পাদক সামাদ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক হাসান ও সাংগঠনিক সম্পাদক রাজাবুল ইসলাম।

এছাড়াও উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ মোঃ আবু নাসির বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে এই কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ সময় কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুর রফিক মল্লিক, আফরোজা বানু, প্রভাষক রুহিয়া জেসমিন, খাইরুল ইসলাম ও সোহেল রেজাসহ অন্যান শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল বলেন, তাঁরা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে লেখাপড়াসহ সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদল এবং আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল সব ধরনের সহযোগিতা করবে।