অভিনেত্রী নিপুণ আক্তার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বাধা দেয়।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ১০টা ১৫ মিনিটে লন্ডনগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন নিপুণ। তবে গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে ফ্লাইটে বোর্ডিং করার অনুমতি দেওয়া হয়নি।
কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, তাকে আটক করা হয়নি; বরং আপত্তির বিষয়টি জানানো হয়েছে। পরে তিনি নিজ উদ্যোগে বিমানবন্দর থেকে ফিরে যান।
