১৭ বছর পর উৎসাব মুখর পরিবেশে ভান্ডারিয়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

লেখক: মামুন হোসেন
প্রকাশ: ১ বছর আগে

পিরোজপুর প্রতিনিধিঃ

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভান্ডারিয়া জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) ভান্ডারিয়া উপজেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। ‎ শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শেষে কোরআনখানী, শোকর‌্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহŸায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মোঃ মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, মোঃ ত্বহা, রুহুল আমিন মুন্সি, অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, আবুল কালাম মলাদ জমাদ্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহম্মদ মারুফ তালুকদার, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলা রনি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন মুন্সি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিরাজ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি। এর আগে সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবুর উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।